কেবট

কেবট, কেঅট, কেওট [ kēbaṭa, kēaṭa, kēōṭa ] বি. হিন্দুজাতিবিশেষ, জেলে। [সং. কৈবর্ত]।

কেওট

কেওট, কেবট, কেঅট [ kēōṭa, kēbaṭa, kēaṭa ] বি. হিন্দুজাতিবিশেষ, জেলে। [সং. কৈবর্ত]। কেওটনি, কেওটনী–বি. (স্ত্রী.) কেওটরমণী।

কেওটনী

কেওটনী, কেওটনি–বি. (স্ত্রী.) কেওটরমণী।

কেওটনি

কেওটনি, কেওটনী–বি. (স্ত্রী.) কেওটরমণী।

কেউটিয়া

কেউটিয়া, কেউটে [ kēuṭiẏā, kēuṭē ] বি. মারাত্মক বিষধর ফণাওয়ালা সাপবিশেষ, krait.  [দেশি]।

কেউটে

কেউটে, কেউটিয়া [ kēuṭē, kēuṭiẏā ] বি. মারাত্মক বিষধর ফণাওয়ালা সাপবিশেষ, krait.  [দেশি]।

কেওকেটা

কেওকেটা, কেউকেটা–বি. সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদস্হ লোক (তুমি এমন-কিছু কেউকেটা নও)।

কেউকেটা

কেউকেটা, কেওকেটা–বি. সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদস্হ লোক (তুমি এমন-কিছু কেউকেটা নও)।

কেউ

কেউ [ kēu ] সর্ব. ১. কেহ, কোনো ব্যক্তি; ২. আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেউ নয়)। [বাং. কেহ > প্রা. বাং. কেহু]। কেউকেটা, কেওকেটা–বি. সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদস্হ লোক (তুমি এমন-কিছু কেউকেটা নও)। ☐ বিণ. যে-সে, হেয় করবার মতো; (ব্যঙ্গে) মানী বা পদস্হ (কেউকেটা লোক নয়)।

কে

কে১  [ kē ] সর্ব. ১. কোন ব্যক্তি (কে বলেছে ?); ২. কোন সম্বন্ধযুক্ত ব্যক্তি (সে তোমার কে ?); ৩. অনির্দিষ্ট কোনো ব্যক্তি (কে একজন লোক, কে ভালো কে মন্দ)। [সং. কিম্]। কে কে–সর্ব. কারা, কোন কোন ব্যক্তি (আমার সঙ্গে কে কে যাবে ?)। কেবা–(বর্ত. অপ্র.)সর্ব. বোধহয় কেউ না (কেবা জানে)। কে২  [ kē ] বাং. দ্বিতীয়া বিভক্তি চিহ্ন (আমাকে, লোকটিকে)। [তু. হি. কে/কো; মৈ. কে/কেঁ]।