কেবা

কেবা–(বর্ত. অপ্র.)সর্ব. বোধহয় কেউ না (কেবা জানে)।

কে কে

কে কে–সর্ব. কারা, কোন কোন ব্যক্তি (আমার সঙ্গে কে কে যাবে ?)।

কৃষ্য

কৃষ্য [ kṛṣya ] বিণ. কর্ষণের উপযুক্ত, চাষের উপযোগী (ক্রমাগত অনাবৃষ্টির ফলে জমি অকৃষ্য হয়ে পুড়েছে)। [সং. √কৃষ্ য] বি. কৃষ্যতা।

কৃষ্ণকীর্তন

কৃষ্ণকীর্তন–বি. ১. কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; ২. বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য।

কৃষ্ণপক্ষ

কৃষ্ণপক্ষ–বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা।