কেঁদো

কেঁদো–বিণ. মোটা, অতিকায়, প্রকাণ্ড (কেঁদো বাঘ)। [বাং. কাঁধ + উয়া=কাঁধুয়া > কেঁদো]।

কেঁড়েলি

কেঁড়েলি–বি. বখাটেপনা; ডেঁপোমি। [দেশি]।

কেঁড়ে

কেঁড়ে–বি. মাটির হাঁড়ি বা ভাঁড় (দুধের কেঁড়ে)। [সং. কুণ্ডু ?]।

কেঁচো খুড়তে সাপ বের হওয়া

কেঁচো খুড়তে সাপ বের হওয়া–তুচ্ছ কারণ থেকে বা সামান্য কাজ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে গুরুতর ব্যাপার ঘটা বা ভীষণ বিপদের সম্মুখীন হওয়া।

কেঁচো

কেঁচো–বি. মাটির নীচে বাসকারী কৃমিজাতীয় সরীসৃপ কীটবিশেষ, মহীলতা। [সং. কিঞ্চলুক, কিঞ্চুলুক]। কেঁচো খুড়তে সাপ বের হওয়া–তুচ্ছ কারণ থেকে বা সামান্য কাজ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে গুরুতর ব্যাপার ঘটা বা ভীষণ বিপদের সম্মুখীন হওয়া।

কেঁচে গণ্ডূষ করা

কেঁচে গণ্ডূষ করা–ক্রি. বি. সম্পূর্ণ নতুনভাবে আরম্ভ করা, আবার গোড়া থেকে শুরু করা।

কেঁচে

কেঁচে–অস-ক্রি. ১. পণ্ড হয়ে (সব কেঁচে গেছে); ২. নতুন করে (কেঁচে আরম্ভ করা)। [বাং. √কাঁচ্ + ইয়া = কাঁচিয়া > কেঁচে]। কেঁচে গণ্ডূষ করা–ক্রি. বি. সম্পূর্ণ নতুনভাবে আরম্ভ করা, আবার গোড়া থেকে শুরু করা।

কেঁউকেঁউ

কেঁউকেঁউ–অব্য. কুকুরের আর্ত চিত্কার (কুকুরটা কেঁউ-কেঁউ করতে করতে পালিয়ে গেল)।

কেওড়া

কেওড়া [ kēōḍ়ā ] বি. ১. কেয়াফুল বা তার গাছ; ২. কেয়াফুলের নির্যাস; ৩. কেয়ার নির্যাস দিয়ে তৈরি সুবাসিত জল (কেওড়া দেওয়া সন্দেশ)। [তু. সং. কোতক, হি. কেবড়া]।

কেঅট

কেঅট, কেওট, কেবট [ kēaṭa, kēōṭa, kēbaṭa ] বি. হিন্দুজাতিবিশেষ, জেলে। [সং. কৈবর্ত]।