কৃতবিদ্য

কৃতবিদ্য–বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. কৃতবিদ্যতা।

কৃতশ্রম

কৃতশ্রম–বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)।

কৃতসংকল্প

কৃতসংকল্প–বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন।

কৃতকৌশল

কৃতকৌশল [ kṛt-kauśala ] বি. কৌশল, কারিকুরি; কর্মপদ্ধতি। [< সং. কৃত + কৌশল]।

কেকী

কেকী (-কিন্)–বি. কেকারবকারী অর্থাত্ ময়ূর।

কেকা

কেকা [ kēkā ] বি. ময়ূরের ডাক। [সং. কে √ কৈ + অ + আ]। কেকী (-কিন্)–বি. কেকারবকারী অর্থাত্ ময়ূর।

কেক

কেক [ kēka ] বি. ইয়োরোপীয় প্রণালীতে ময়দা চিনি ডিম ইত্যাদি দ্বারা প্রস্তুত পিঠেজাতীয় খাবার। [ইং. cake]

কেঁয়ে

কেঁয়ে–বি. মাড়ীয়াড়ি বণিক। ☐ বিণ. ১. ঝগড়াটে; ২. কৃপণ; ৩. স্বার্থপর। [হি. কাঁইয়া]