কেরল

কেরল [ kērala ] বি. ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তস্হিত অঞ্চলবিশেষ; ওই অঞ্চলের অধিবাসী। [সং.]। কেরলি–বি. (বাং.) ১. (স্ত্রী.) কেরলদেশীয় রমণী; ২. কেরলবাসী। ☐ বিণ. (বাং.) ১. কেরলসম্বন্ধীয়; ২. কেরলের।

কেয়ূর

কেয়ূর [ kēẏūra ] বি. বাহুর বা উপর-হাতের অলংকারবিশেষ, অঙ্গদ, বাজু। [সং. কে (বাহুশীর্ষে) + √ যা + ঊর]।

কেয়াস

কেয়াস [ kēẏāsa ] বি. অনুমান, আন্দাজ (এ ব্যাপারে তোমার কেয়াস কেমন দেখি; সঠিক বলা যায় না, তবে কেয়াস করে বলতে পারি)। [আ. কি’য়াস]।

কিয়ারি

কিয়ারি, কেয়ারি [ kiẏāri, kēẏāri ] বি. ১. আল-বাঁধা খেত বা উদ্যান (ফুলের কেয়ারি, কেয়ারি-করা ফুলবাগান); ২. সযত্ন বিন্যাস (কেয়ারি-করা চুল)। [সং. কেদারিকা]।

কেয়ারি

কেয়ারি, কিয়ারি [ kēẏāri, kiẏāri ] বি. ১. আল-বাঁধা খেত বা উদ্যান (ফুলের কেয়ারি, কেয়ারি-করা ফুলবাগান); ২. সযত্ন বিন্যাস (কেয়ারি-করা চুল)। [সং. কেদারিকা]।

কেয়ার

কেয়ার [ kēẏāra ] বি. ১. অবধান, যত্ন, মনোযোগ (শরীর সম্বন্ধে যথেষ্ট কেয়ার নিয়ো); ২. গ্রাহ্য, সমীহ (বাপকে মোটেই কেয়ার করে না); ৩. তত্ত্বাবধান (ছেলেটি এখন আমার কেয়ারে আছে); ৪. ঠিকানা (রামবাবুর কেয়ারে পত্র দিয়ো)। [ইং. care]।

কেয়ামত

কেয়ামত [ kēẏā-mata ] বি. ১. (ইসলামি মতে) সমাধি থেকে মৃতের পুনরুত্থান; ২. মহাবিচারক কর্তুক মৃতদের পাপপুণ্য বিচার, শেষ বিচার; ৩. মহাপ্রলয়।

কেয়াকাঁদি

কেয়াকাঁদি–বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে।

কেয়া বাত

কেয়া বাত, (বর্জি.) কেয়া বাত্–অব্য. কী চমত্কার কথা; কী ব্যাপার; বাহবা; শাবাশ।

কেয়া

কেয়া১  [ kēẏā ] বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)। [সং. কেতক]। কেয়াকাঁদি–বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে। কেয়া২  [ kēẏā ] অব্য. কী চমত্কার (কেয়া বাত! কেয়া মজা!)। [হি. ক্যা]। কেয়া বাত, (বর্জি.) কেয়া বাত্–অব্য. কী চমত্কার কথা; কী ব্যাপার; বাহবা; শাবাশ।