কেমিক্যাল

কেমিক্যাল, কেমিকেল [ kēmi-kyāla, kēmi-kēla ] বি. বিণ. ১. রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত; ২. কৃত্রিম, নকল (কেমিক্যাল সোনা)। [ইং. chemical]।

কেমিকেল

কেমিকেল, কেমিক্যাল [ kēmi-kēla, kēmi-kyāla ] বি. বিণ. ১. রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত; ২. কৃত্রিম, নকল (কেমিক্যাল সোনা)। [ইং. chemical]।

কেমনে

কেমনে–(কাব্যে) ক্রি-বিণ. কীভাবে (‘কেমনে শুধিব বল তোমার এ ঋণ’: রবীন্দ্র)।

কেমন যেন

কেমন যেন–বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্হাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্হ)।

কেমনতরো

কেমনতরো, কেমনতর–বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)।

কেমনতর

কেমনতর, কেমনতরো–বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)।

কেমন কেমন

কেমন কেমন–বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)।

কেমন

কেমন [ kēmana ] ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)। ☐ অব্য. ১. একরকম (কেমন যেন বোকার মতো); ২. বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!); ৩. সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)। ☐ বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)। [বাং. কী (কি) + মন]। কেমন কেমন–বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)। কেমনতর, কেমনতরো–বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)। কেমন যেন–বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্হাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্হ)। কেমনে–(কাব্যে) ক্রি-বিণ. কীভাবে (‘কেমনে শুধিব বল তোমার এ ঋণ’: রবীন্দ্র)।

ক্যাবিন

ক্যাবিন, কেবিন [ kyābina, kēbina ] বি. কক্ষ, কামরা (জাহাজের ক্যাবিন)। [ইং. cabin]।

কেবিন

কেবিন, ক্যাবিন [ kēbina, kyābina ] বি. কক্ষ, কামরা (জাহাজের ক্যাবিন)। [ইং. cabin]।