কেলাস

কেলাস১–ক্লাস-এর বিকৃত রূপ (থার্ড কেলাস অর্থাত্‌ তৃতীয় বা নিম্ন শ্রেণী; ইং. third class)। কেলাস২  [ kēlāsa ] বি. স্ফটিকমণি, রাসায়নিক বস্তুর স্ফটিকের মতো দানা, crystal   [সং. কে (=জলে) + লাস (শোভা)]। কেলাসন–বি. স্ফটিকমণি নির্মাণ; স্ফটিকীভবন। কেলাসিত–বিণ. স্ফটিকীভূত, দানা-বাঁধা, crystallized.

কেলানো

কেলানো [ kēlānō ] ক্রি. ১. (অশা.) প্রকাশ করা, বার করা, আবরণমুক্ত করা (দাঁত কেলানো); ২. খোসা বা ছাল ছাড়ানো। [বাং. √ কেলা + আনো]।

কেরেয়া

কেরেয়া (বিরল), কেরায়া [ kērēẏā, kērāẏā ] বি. ভাড়া (রেলের কেরায়া জোগাড় করতেই দিশেহারা)। [আ. কিরায়া]।

কেরায়া

কেরায়া, (বিরল) কেরেয়া [ kērāẏā, kērēẏā ] বি. ভাড়া (রেলের কেরায়া জোগাড় করতেই দিশেহারা)। [আ. কিরায়া]।

কেরামতি

কেরামতি, কেরামত [ kērāmati, kērāmata ] বি. ১. শক্তি, ক্ষমতা, প্রতাপ; ২. বাহাদুরি (তোমার কেরামতি ফাঁস হয়ে গেছে)। [আ. করামত্]।

কেরামত

কেরামত, কেরামতি [ kērāmata, kērāmati ] বি. ১. শক্তি, ক্ষমতা, প্রতাপ; ২. বাহাদুরি (তোমার কেরামতি ফাঁস হয়ে গেছে)। [আ. করামত্]।

কেরাণী

কেরাণী (বর্জি.), কেরানি  [ kērāni, (barji.) kērāṇī ] বি. করণিক, অফিসে নথিপত্রের তদারকি ও লেখাজোখার কাজ করে এমন কর্মচারী। [পো. escrevente]।

কেরানিগিরি

কেরানিগিরি–বি. কেরানির কাজ (কেরানিগিরি করেই জীবন কেটে গেল)।

কেরানি

কেরানি, (বর্জি.) কেরাণী [ kērāni, (barji.) kērāṇī ] বি. করণিক, অফিসে নথিপত্রের তদারকি ও লেখাজোখার কাজ করে এমন কর্মচারী। [পো. escrevente]। কেরানিগিরি–বি. কেরানির কাজ (কেরানিগিরি করেই জীবন কেটে গেল)।

কেরলি

কেরলি–বি. (বাং.) ১. (স্ত্রী.) কেরলদেশীয় রমণী; ২. কেরলবাসী। ☐ বিণ. (বাং.) ১. কেরলসম্বন্ধীয়; ২. কেরলের।