কেলেমানিক

কেলেমানিক, কেলেসোনা–(আদরে) বি. কালো ছেলে; কালাচাঁদ, শ্রীকৃষ্ণ।

কেলেভূত

কেলেভূত–বি. ভূতের মতো কালো ব্যক্তি।

কেলে

কেলে [ kēlē ] বিণ. (অনাদরে বা ব্যঙ্গে) কালো, কালো রঙের। [বাং. কালিয়া >]। কেলে কার্তিক, নব কার্তিক, লোহার কার্তিক–বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুৎসিত লোক। কেলেভূত–বি. ভূতের মতো কালো ব্যক্তি। কেলেমানিক, কেলেসোনা–(আদরে) বি. কালো ছেলে; কালাচাঁদ, শ্রীকৃষ্ণ। কেলে হাঁড়ি–বি. বহুকাল ভাত রাঁধার ফলে যে (মাটির) হাঁড়ির তলদেশ কালো হয়ে গেছে।

কেলে কার্তিক

কেলেকার্তিক, নব কার্তিক, লোহার কার্তিক–বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুত্সিত লোক।

কেলিকদম্ব

কেলিকদম্ব–বি. ১. শ্রীকৃষ্ণলীলার প্রসঙ্গে স্মরণীয় কদম্ব গাছ; ২. একরকম কদমফুল।

কেলি

কেলি [ kēli ] বি. ১. প্রমোদ, বিহার (কেলিকুঞ্জ); ২. ক্রীড়া, কৌতুক (জলকেলি)। [সং. √ কিল্ + ই]। কেলিকদম্ব–বি. ১. শ্রীকৃষ্ণলীলার প্রসঙ্গে স্মরণীয় কদম্ব গাছ; ২. একরকম কদমফুল। কেলিকুঞ্জ–বি. প্রমোদকানন। কেলিগৃহ–বি. প্রমোদভবন।

কেলাসিত

কেলাসিত–বিণ. স্ফটিকীভূত, দানা-বাঁধা, crystallized.

কেলাসন

কেলাসন–বি. স্ফটিকমণি নির্মাণ; স্ফটিকীভবন।