কৈ

কৈ [ kai ] (মাছবিশেষ) কই-এর বানানভেদ।

কেহ না কেহ

কেহ না কেহ–সর্ব. কেউ-না-কেউ, কোনো-না-কোনো লোক।

কেহ কেহ

কেহ কেহ–সর্ব. কেউ কেউ, কোনো কোনো লোক; কতিপয় লোক।

কেহ

কেহ [ kēha ] সর্ব. (সাধু ভাষার) ১. কোনো ব্যক্তি (কেহ জানে না); ২. আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেহ নয়)। ৩. কেউ শব্দের সাধু রূপ। [প্রাকৃ. কেঅ, তু. মাগ. কেহু < সং. কঃ অপি]। কেহ কেহ–সর্ব. কেউ কেউ, কোনো কোনো লোক; কতিপয় লোক। কেহ না কেহ–সর্ব. কেউ-না-কেউ, কোনো-না-কোনো লোক।

কেসর

কেসর [ kēsara] কেশর-এর বানানভেদ।

কেস

কেস [ kēsa ] বি. ১. মামলা, মোকদ্দমা (তার নামে একটা কেস ঠুকে দিয়েছি); ২. ব্যাপার, ঘটনা (সে এক মজার কেস); ৩. রোগী, মক্কেল (ডাক্তারের কেস, উকিলবাবুর কেস); ৪. বাক্স (গয়নার কেস, সিগারেটের কেস)। [ইং. case]।

কেষ্টবিষ্টু

কেষ্টবিষ্টু–বিণ. গণ্যমান্য ব্যক্তি; হোমরাচোমরা লোক (আমাদের গ্রামে প্রায়ই কেষ্টবিষ্টুরা আসেন)।

কেষ্ট

কেষ্ট [ kēṣṭa ] বি. অনাদরে, ব্যঙ্গে, আঞ্চ. এবং ব্যক্তিনামে) কৃষ্ণ। [> সং. কৃষ্ণ] । কেষ্টবিষ্টু–বিণ. গণ্যমান্য ব্যক্তি; হোমরাচোমরা লোক (আমাদের গ্রামে প্রায়ই কেষ্টবিষ্টুরা আসেন)।

কেশী

কেশী [ kēśī ] (-শিন্) বিণ. ১. সুদীর্ঘ বা ঘন কেশযুক্ত; ২. কেশবিশিষ্ট। ☐ বি. কৃষ্ণের দ্বারা নিহত দৈত্যরাজ কংসের মল্লবিশেষ। [সং. কেশ + ইন্]। বিণ. স্ত্রী. কেশিনী।