কৈফিয়ত্

কৈফিয়ত্ (বর্জি.), কৈফিয়ত, [ kaiphiẏata ] বি. ১. কারণের ব্যাখ্যা, কারণপ্রদর্শনসহ জবাব (আমার এই কাজের জন্য উপরওয়ালা কৈফিয়ত চেয়েছে); ২. জমা-খরচের বিস্তারিত বিবরণ, হিসাবনিকেশ (কৈফিয়ত কাটা, কৈফিয়ত মেলানো)। [আ. কইফিয়ত্]।

কৈফিয়ত

কৈফিয়ত, [ kaiphiẏata, ] (বর্জি.) কৈফিয়ত্–বি. ১. কারণের ব্যাখ্যা, কারণপ্রদর্শনসহ জবাব (আমার এই কাজের জন্য উপরওয়ালা কৈফিয়ত চেয়েছে); ২. জমা-খরচের বিস্তারিত বিবরণ, হিসাবনিকেশ (কৈফিয়ত কাটা, কৈফিয়ত মেলানো)। [আ. কইফিয়ত্]।

কৈতববাদী

কৈতববাদী (-দিন্)–বিণ. মিথ্যাবাদী; চাটুকার।

কৈতববাদ

কৈতববাদ–বি. ১. মিথ্যা কথা, অমৃতবাদ; ২. চাটুবাদ, তোষামোদ (‘কৈতববাদের এমনি মহিমা’: শরত্)।

কৈতব

কৈতব [ kaitaba ] বি. ১. কপটতা, ছল; ২. জুয়া খেলা। [সং. কিতব + অ]। কৈতববাদ–বি. ১. মিথ্যা কথা, অমৃতবাদ; ২. চাটুবাদ, তোষামোদ (‘কৈতববাদের এমনি মহিমা’: শরত্)। কৈতববাদী (-দিন্)–বিণ. মিথ্যাবাদী; চাটুকার।

কৈটভারি

কৈটভারি–বি. কৈটভের নিধনকারী অর্থাত্ বিষ্ণু।

কৈটভ

কৈটভ [ kaiṭabha ] বি. বিষ্ণুর কর্ণমল থেকে উদ্ভূত এবং বিষ্ণুরই দ্বারা নিহত অসুরবিশেষ। [সং. কীট (কর্ণমল) + √ ভা + অ]। কৈটভারি–বি. কৈটভের নিধনকারী অর্থাত্ বিষ্ণু।

কৈসে

কৈসে, কৈছে [ kaisē, kaichē ] ক্রি-বিণ. (ব্রজ.) কেমন করে, কীভাবে (‘কৈছে গোঙ্গায়ব’: বিদ্যা)। [হি. কৈসে]।

কৈছে

কৈছে, কৈসে [ kaichē, kaisē ] ক্রি-বিণ. (ব্রজ.) কেমন করে, কীভাবে (‘কৈছে গোঙ্গায়ব’: বিদ্যা)। [হি. কৈসে]।

কৈছন

কৈছন [ kaichana ] কইসন-এর রুপভেদ।