কৈলাস

কৈলাস [ kailāsa ] বি. শিবের বাসস্হানরূপে বর্ণিত হিমালয়ের উত্তরস্হ পর্বতবিশেষ; শিবলোক। [সং. কৈল (সুখ) + আস (আবাস) বা কেলাস] + অ]। কৈলাসনাথ, কৈলাসেশ্বর–বি. শিব। কৈলাসবাসিনী–বি. (স্ত্রী.) দুর্গা।

কৈরব

কৈরব [ kairaba ] বি. কুমুদ; শ্বেতপদ্ম। [সং. কে (জলে) + √রব্ + অ]। কৈরবনাথ–বি. চন্দ্র।

কৈবল্যদায়িণী

কৈবল্যদায়িণী–বি. (স্ত্রী.) (কৈবল্য দান করেন বলে) আদ্যাশক্তি, পরমা শক্তি, ঈশ্বরী।

কৈবল্য

কৈবল্য [ kaibalya ] বি. ১. কাবলের ভাব [কেবল দ্র]; ২. মোক্ষ; ৩. (যোগদর্শনে) চিত্তের ধর্ম-অধর্ম সংস্কার দগ্ধ হওয়ার ফলে প্রাকৃতির প্রভাব বা সংসার থেকে মুক্তি। [সং. কেবল + য]। কৈবল্যদায়িণী–বি. (স্ত্রী.) (কৈবল্য দান করেন বলে) আদ্যাশক্তি, পরমা শক্তি, ঈশ্বরী। কৈবল্যধাম–বি. মোক্ষধাম অর্থাত্ স্বর্গ।

কৈবর্ত

কৈবর্ত [ kaibarta ] বি. কৃষিজীবী ও মত্সজীবী এই দুই শ্রেণীতে বিভক্ত হিন্দু সম্প্রদায়বিশেষ। [সং. কেবর্ত + অ]।