ক কোঁকড়া কোঁকড়া১ –বিণ. কুঞ্চিত, কোঁচকানো। [সং. কুঞ্চিত]। কোঁকড়া২–যথাক্রমে কুঁকড়া২-র চলিত রূপ। কোঁকড়ানো–কুঁকড়ানো-র চলিত রূপ।
ক কোঁ কোঁ, কোঁকোঁ, কোঁক্–অব্য. ব্যথা বা যন্ত্রণায় কাতরতাসূচক ধ্বনিবিশেষ (পেট কোঁ-কোঁ করছে, মার খেয়ে কোঁক্ ক’রে ওঠে)। [ধ্বন্যা.]।
ক কোয়ার্টার কোয়ার্টার, কোআর্টার [ kōẏārṭāra, kōārṭāra ] বিণ. ১. সরকারিভাবে ব্যবস্হাপিত অস্হায়ী বাসভবন; ২. কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারীদের জন্য অস্হায়ী বাসভবন। [ইং. quarters]।
ক কোআর্টার কোআর্টার, কোয়ার্টার [ kōārṭāra, kōẏārṭāra ] বিণ. ১. সরকারিভাবে ব্যবস্হাপিত অস্হায়ী বাসভবন; ২. কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারীদের জন্য অস্হায়ী বাসভবন। [ইং. quarters]।
ক কৈশোর কৈশোর [ kaiśōra ] বি. কিশোর কাল বা অবস্হা; (আল.) অপরিণত কাল। [সং. কিশোর + অ]। কৈশোরক–বিণ. কৈশোরসুলভ; কৈশোরসম্বন্ধীয়।
ক কৈশিক কৈশিক [ kaiśika ] বিণ. ১. কেশসম্বন্ধীয়; ২. কেশসদৃশ; ৩. অতি সুক্ষ্ম নলাকার, capillary. [সং. কেশ + ইক]। কৈশিকা নাড়ী–বি. চুলের মতো অতি সুক্ষ্ম রক্তবহা নাড়ী।