কোঁচা দুলিয়ে বেড়ানো

কোঁচা দুলিয়ে বেড়ানো–ক্রি. বি. দায়িত্বজ্ঞানহীন হয়ে আলস্যে দিন কাটানো; বাবুগিরি করা।

কোঁচা

কোঁচা১–বি. (প্রধানত পুরুষের) পরিধেয় বস্ত্রের অর্থাত্ ধুতির পাট করা সম্মুখভাগ)। [বাং. কোঁচ৩ + আ]। কোঁচা দুলিয়ে বেড়ানো–ক্রি. বি. দায়িত্বজ্ঞানহীন হয়ে আলস্যে দিন কাটানো; বাবুগিরি করা। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন–(প্র.) ঘরে অভাবের জ্বালায় কষ্ট পাচ্ছে অথচ বাইরে লোক-দেখানো বাবুগিরি ও বড়লোকি করছে এমন অবস্হা। কোঁচা২, কোঁচানো–যথাক্রমে কুঁচা২ ও কুঁচানো-র চলিত রূপ।

কোঁচড়

কোঁচড়–বি. পরিধেয় বস্ত্রের কোঁচা বা সামনের কোঁচকানো অংশ দিয়ে সাময়িক প্রয়োজনে থলের মতো আধার (কোঁচড়ে রয়েছে কিছুটা মুড়ি)। [দেশি-তু. সং. ক্রোড়]।

কোঁচকানো

কোঁচকানো, কোঁচকা–যথাক্রমে কুঁচকা ও কুঁচকানো-র চলিত রূপ।

কোঁচকা

কোঁচকা, কোঁচকানো–যথাক্রমে কুঁচকা ও কুঁচকানো-র চলিত রূপ।

কোঁকানি

কোঁকানি–বি. যন্ত্রণায় অব্যক্ত কান্না; কোঁথানি।

কোঁকা

কোঁকা, কোঁকানো–ক্রি. ১. কোঁ-কোঁ করা, যন্ত্রণার অব্যক্ত কাঁদা; ২. কোঁথা। [ধ্বন্যা.]। কোঁকানি–বি. যন্ত্রণায় অব্যক্ত কান্না; কোঁথানি।

কোঁক্‌

কোঁক্‌, কোঁ, কোঁকোঁ–অব্য. ব্যথা বা যন্ত্রণায় কাতরতাসূচক ধ্বনিবিশেষ (পেট কোঁ-কোঁ করছে, মার খেয়ে কোঁক্‌ ক’রে ওঠে)। [ধ্বন্যা.]।