ক্যাশিয়ার

ক্যাশিয়ার, কেশিয়ার [ kyaśiẏāra, kēśiẏāra ] বি. অফিস ব্যাঙ্ক ইত্যাদি প্রতিষ্ঠানের নগদ টাকার বা তহবিলের ভারপ্রাপ্ত কর্মচারী, খাজাঞ্চি। [ইং. cashier]।

কেশিয়ার

কেশিয়ার, ক্যাশিয়ার [ kēśiẏāra, kyaśiẏāra ] বি. অফিস ব্যাঙ্ক ইত্যাদি প্রতিষ্ঠানের নগদ টাকার বা তহবিলের ভারপ্রাপ্ত কর্মচারী, খাজাঞ্চি। [ইং. cashier]।

কেশাগ্র

কেশাগ্র [ kēśāgra ] বি. চুলের ডগা। [সং. কেশ + অগ্র]। কেশাগ্র স্পর্শ করতে না পারা–ক্রি. বি. কোনো ক্ষতি বা অপমান করতে না পারা।

কেশ

কেশ [ kēśa ] বি. চুল। [সং. কে (মস্তকে) + √ শী + অ]। কেশকর্ম (-র্মন্)–বি. চুল বাঁধা; কবরী রচনা। কেশকলাপ, কেশগুচ্ছ, কেশদাম, কেশপাশ–বি. চুলের গোছা। কেশকীট–বি. চুলের পোকা, উকুন। কেশগ্রহণ–বি. চুল ধরা। কেশঘ্ন–বি. টাক। কেশতৈল–বি. চুলে বা মাথায় মাখার উপযুক্ত তেল। কেশপ্রসাধন–বি. চুলের পরিচর্যা; চুলের সংস্কার ও শোভা বর্ধন। কেশবতী–বি. (স্ত্রী.) ভালো চুল আছে যে নারীর। কেশবিন্যাস–বি. চুল বাঁধা; চুলের সংস্কার; চুল আঁচড়ানো; চুলের বাহার। কেশমুণ্ডন–বি. মাথা মুড়িয়ে ফেলা, নেড়া হওয়া।

কেশবিন্যাস

কেশবিন্যাস–বি. চুল বাঁধা; চুলের সংস্কার; চুল আঁচড়ানো; চুলের বাহার।

কেশবতী

কেশবতী–বি. (স্ত্রী.) ভালো চুল আছে যে নারীর।

কেশপ্রসাধন

কেশপ্রসাধন–বি. চুলের পরিচর্যা; চুলের সংস্কার ও শোভা বর্ধন।

কেশতৈল

কেশতৈল–বি. চুলে বা মাথায় মাখার উপযুক্ত তেল।