কোণ
কোণ [ kōṇa ] বি. ১. (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); ২. অভ্যন্তর (গৃহকোণ); ৩. প্রান্ত (আঁখিকোণ); ৪. খুঁট (কাপড়ের কোণ); ৫. অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); ৬. বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর (‘বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন’: অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। কোণঘেঁষা–বিণ. ১. এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; ২. লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। কোণঠাসা–বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিতকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সমকোণ–বি. (জ্যামি.)...
কোট
কোট১ [ kōṭa ] বি. ১. দুর্গ (রাজকোট); ২. নগর, শহর (শিয়ালকোট, পাঠানকোট) ; ৩. অধিকার, আয়ত্তি; দখল (এবার তোমাকে আমার নিজের কোটে পেয়েছি); ৪. পণ, জিদ (কোট বজায় রাখা); ৫. সীমানা, চৌহদ্দি (কোটের বাইরে যাওয়া)। [সং. কোট্ট-তু. হি. কোঠরি]। কোট২ [ kōṭa ] বি. জামার উপরে পরিধেয় মোটা কাপড়ে প্রস্তুত হাতাওয়ালা এবং বোতামযুক্ত বহির্বাসবিশেষ। [ইং. coat]।