ক কোজাগর কোজাগর [ kōjāgara ] বি. আশ্বিন মাসের পূর্ণিমা তিথি (কোজাগর=পূর্ণিমা)। (তু. ‘নিশীথে বরদা দেবী কো জাগর্তীতিবাদিনী’)। [সং. কঃ + √ জাগৃ + অ]। কোজাগরী–বিণ. কোজাগরসম্বন্ধীয় (কোজাগরী লক্ষ্মীপূজা, কোজাগরী পূর্ণিমা)।
ক কোচওয়ান কোচওয়ান, কোচোয়ান, কোচমান, কোচম্যান [ kōca-ōẏāna, kōcōẏāna, kōca-māna, kōca-myāna ] বি. ঘোড়ার গাড়ির গাড়োয়ান। [ইং. coachman]।
ক কোচ কোচ১ [ kōca ] বি. ১. ধীবর জাতিবিশেষ; ২. আদিম অধিবাসী। [সং. √ কুচ্ + অ]। কোচ২ [ kōca ] বি. কৌচ, গদিযুক্ত বসবার আসনবিশেষ। [ইং. couch]।
ক কোঙ্কণি কোঙ্কণি [ kōṅkaṇi ] বি. ভারতের দক্ষিণ-পশ্চিমের কোঙ্কণ উপকূলের অধিবাসী। ☐ বিণ. কোঙ্কণ উপকূলসম্বন্ধীয় (কোঙ্কণি রীতিনীতি)। [সং. কোঙ্কণ + বাং. ই]।