কোটি
কোটি [ kōṭi ] বি. ১. ক্রোর, এক লক্ষের শতগুণ বা ১০০০০০০০ সংখ্যা; ২. খড়গ ধনুক প্রভৃতির প্রান্ত বা অগ্রভাগ; ৩. তর্কের এক পক্ষ (ন্যায়ের কোটি); ৪. শ্রেণি (উচ্চকোটির মানুষ); ৫. উত্কর্ষ। ☐ বিণ. ১. ১ সংখ্যক; ২. অসংখ্য (কোটি কোটি মানুষ); ৩. (গণি.) ordinate (বি.প.)। [সং. √ কুট্ + ই]। কোটিকল্প–বি. ১. ব্রহ্মার এক কোটি আহোরাত্র অর্থাত্ মানুষের ৮৬৪০০০০০০০০০০০০০০ বত্সর; ২. অনন্তকাল। কোটিপতি, কোটীশ্বর–বি. অপরিমিত ধনের অধিকারী।
কোথা
কোথা [ kōthā ] বি. অব্য. কোনো স্হান (কোথা থেকে)। ☐ ক্রি-বিণ. অব্য. কোন স্হানে, কোথায় (কোথা আছে সে?)। [সং. কুত্র]। কোথাও–ক্রি-বিণ. ১. কোনো স্হানে (কোথাও নেই); ২. কোনো কোনো স্হানে (‘কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা’: রবীন্দ্র)। কোথাকার–বিণ. ১. কোন স্হানের (কোথাকার জিনিস?); ২. অস্হানের (কোথাকার কে); ৩. (র্ভত্সনায়) অস্হানের কুস্হানের (বদ ছেলে কোথাকার)। কোথায়–অব্য. ক্রি-বিণ. কোন স্হানে।