ক কোদাল কোদাল, কোদালি [ kōdāla, kōdāli ] বি. মাটি কোপানোর অস্ত্রবিশেষ, spade. [সং. কুদ্দাল]। কোদলানো, কোদাল পাড়া–ক্রি. বি. কোদাল দিয়ে মাটি কোপানো। কোদালিয়া–বি. বিণ. কোদাল দিয়ে মাটি খননকারী। ☐ বিণ. কোদাল দিয়ে খনিত মাটির মতো (কোদালিয়া মেঘ)।
ক কোটাল কোটাল১ [ kōṭāla ] কটাল-এর বিকৃত রূপ। কোটাল২–বি. কোতোয়াল, নগররক্ষী; প্রহরী। [সং. কোষ্ঠপাল]। কোটালি–বি. কোটালের পদ বা কাজ।
ক কোটর কোটর [ kōṭara ] বি. ১. গাছের গুঁড়ির মধ্যকার খোঁড়ল বা গহ্বর (গাছের কোটরে সাপের বাসা); ২. গর্ত (কোটরাগত চক্ষু); ৩. কুঠুরি বা ছোট ঘর (কোটরবাসী)। [সং. কোট + √ রা + অ]।