কোর্টশিপ

কোর্টশিপ [ kōrṭa-śipa ] বি. (ইয়োরোপীয় প্রথায়) বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর মধ্যে হৃদয়ের আদান-প্রদান বা মন দেওয়া-নেওয়া (ওদের বিয়ের দেরি আছে, এখনও কোর্টশিপ চলছে)। [ইং. courtship]।

কোর্ট

কোর্ট [ kōrṭa ] বি. আদালত, বিচারালয়। [ইং. court]।

কোরাস

কোরাস [ kōrāsa ] বি. ১. সমবেত কণ্ঠ বা যন্ত্রসংগীত (আমরা একখানা কোরাস গাইব); ২. (আল.) সমবেদ ধ্বনি (ব্যাঙের কোরাস শুনছি)। [ইং. chorus]।

কোরাল

কোরাল [ kōrāla ] বি. ভেটকিজাতীয় মাছবিশেষ। [দেশি]।

কোরাণ

কোরাণ (বর্জি.), কোরান [  kōrāṇa, kōrāna ] বি. মুসলমানদের প্রধান ধর্মগ্রন্হ, কোরানশরিফ। [আ. কুর্আন]।

কোরান

কোরান, (বর্জি.) কোরাণ [ kōrāna, kōrāṇa ] বি. মুসলমানদের প্রধান ধর্মগ্রন্হ, কোরানশরিফ। [আ. কুর্আন]।

কোরা কাগজ

কোরা কাগজ–বি. সাদা বা অব্যবহৃত কাগজ; যে কাগজে লেখা হয়নি।

কোরা

কোরা১  [ kōrā ] বিণ. ১. সম্পূর্ণ নতুন; আগে ব্যবহৃত হয়নি এমন; ২. (ধুতি, শাড়ি ইত্যাদি সম্পর্কে) আধোয়া; ৩. মাড়যুক্ত। [হি. কোরা]। কোরা কাগজ–বি. সাদা বা অব্যবহৃত কাগজ; যে কাগজে লেখা হয়নি। কোরা মার্কিন–বি. আধোয়া ও মাড়-দেওয়া নতুন মার্কিন কাপড়। কোরা২  [ kārā ] ক্রি. কুরা-র চলিত রূপ। ☐ বি. যা কোরাবার ফলে তৈরি হয়েছে (নারকেল কোরা)।

কোরবানি

কোরবানি [ kōra-bāni ] বি. মুসলমান শাস্ত্র অনুযায়ী পশু উত্সর্গ বা পশুবলি (আগামী কাল কারবালায় উট কোরবানি হবে)। [আ. কুর্বানী]।