কোরণ্ড

কোরণ্ড [ kōraṇḍa ] বি. অণ্ডকোষে জলসঞ্চয়জনিত রোগবিশেষ, কুরণ্ড। [সং. কুরণ্ড]।

কোরক

কোরক [ kōraka ] বি. কুঁড়ি, মুকুল, কলিকা (পুষ্পকোরক)। [সং. √ কুর্ + অক]।

কোর

কোর [ kōra ] বি. (ব্রজ.) কোল, ক্রোড়। [সং. ক্রোড়]।

কোয়েল

কোয়েল [ kōẏēla ] বি. কোকিল (‘ডাকিছে দোয়েল, গাহিছে কোয়েল’)। [সং. কোকিল]। বি. স্ত্রী. কোয়েলা।

কোয়াশিয়া

কোয়াশিয়া [ kōẏāśiẏā ] বি. দক্ষিণ আমেরিকার সুপরিচিত গাছবিশেষ; ভেষজরূপে ব্যবহৃত এই গাছের অত্যন্ত তিক্ত স্বাদের ছাল। [ইং. quassia < Quassi (এই গাছের ছালের ভেষজগুণের আবিষ্কর্তার নাম)]।

কোয়ালিশন সরকার

কোয়ালিশন সরকার–বি. যে সরকারে একাধিক রাজনৈতিক দল মিলিত হয়, ফ্রণ্ট।

কোয়ালিশন

কোয়ালিশন [ kōẏāliśana ] বি. বিণ. বিভিন্ন মত বা নীতির দল বা সংঘ বা শক্তির কোনো উদ্দেশ্যে সংঘটিত ঐক্য। [ইং. coalition]। কোয়ালিশন সরকার–বি. যে সরকারে একাধিক রাজনৈতিক দল মিলিত হয়, ফ্রণ্ট।

কোয়াক

কোয়াক [ kōẏāka ] বি. ১. হাতুড়ে ডাক্তার; ২. অশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কারিগর বা মিস্ত্রী। [ইং. quack]।

কোয়া

কোয়া [ kōẏā ] বি. ১. ফলের বীজ; ২. কোষ (কাঁঠালের কোয়া. কমলালেবুর কোয়া)। [সং. কোষ]।