কোলজমা

কোলজমা–বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব।

কোলকুঁজো

কোলকুঁজো–বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো।

কোল আলো করা

কোল আলো করা–ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে।

কোল আঁচল

কোল আঁচল–বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে।

কোল

কোল১  [ kōla ] বি. ভারতের আদিম জাতিবিশেষ। [দেশি]। কোল২  [ kōla ] বি. ১. ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); ২. আলিঙ্গন (কোল দাও) ; ৩. পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); ৪. কিনারা (নদীর কোল); ৫. সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); ৬. বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল–বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল আলো করা–ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। কোলকুঁজো–বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। কোলজমা–বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। কোলপোঁছা, কোলমোছা–বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা...

কোর্মা

কোর্মা [ kōrmā ] বি. মুসলমানি (বিশেষত তুর্কি) প্রথায় ভাজা মাছ বা মাংসের কালিয়া। [তুর. কোর্মা]।

কোর্ফা

কোর্ফা [ kōrphā ] বি. ১. জমির নিম্নতম স্বত্ব বা অধিকার; ২. যে প্রজা তার ঊর্ধ্বতন প্রজার কাছ থেকে জমি নিয়ে চাষ করে। [ফা. কোর্ফা]। কোর্ফা প্রজা–বি. এক প্রজার অধীন অন্য প্রজা।

কোর্টমার্শাল

কোর্টমার্শাল [ kōrṭa-mārśāla ] বি. সামরিক আইন অনুযায়ী বিচারের ব্যবস্হা বা সেই বিচারের জন্য স্হাপিত আদালত। কোর্টমার্শাল করা–ক্রি. বি. সামরিক আইন অনুসারে বিচার করা। [ইং. court martial]।