ক্যারাম

ক্যারাম, ক্যারম [ kyārāma, kyārama ] বি. একটি বোর্ডে উনিশটি ঘুঁটিকে একটি স্ট্রাইকার দিয়ে আঙুলের টোকায় পকেটে ফেলবার খেলাবিশেষ। [ইং. carom < স্পে. carombola]।

ক্যারম

ক্যারম, ক্যারাম [ kyārama, kyārāma ] বি. একটি বোর্ডে উনিশটি ঘুঁটিকে একটি স্ট্রাইকার দিয়ে আঙুলের টোকায় পকেটে ফেলবার খেলাবিশেষ। [ইং. carom < স্পে. carombola]।

ক্যান্বিস

ক্যান্বিস [ kyānbisa ] বি. খুব মোটা ও টেকসই কাপড়বিশেষ (ক্যান্বিসের ব্যাগ, ক্যান্বিস বল)। [ইং. canvas]।

ক্যাম্প

ক্যাম্প [ kyāmpa ] বি. শিবির, সৈন্য খেলোয়াড় বা কর্মীদের সাময়িক প্রশিক্ষণের শিবির বা অস্হায়ী আবাস (ট্রেনিং ক্যাম্প, ক্যাম্পে বাস করা)। [ইং. camp]।

ক্যামেরা

ক্যামেরা [ kyāmērā ] বি. ফটো তোলার অর্থাত্ আলোকচিত্র তোলার যন্ত্রবিশেষ। [ইং. camera]।

ক্যাবিনেট

ক্যাবিনেট [ kyābinēṭa ] বি. ১. মন্ত্রিসভা; ২. দেরাজযুক্ত (মূলত কাঠের) আলমারিবিশেষ। [ইং. cabinet]।

ক্যাপ্টেন

ক্যাপ্টেন [ kyāpṭēna ] বি. ১. দলনেতা (ফুটবল দলের ক্যাপ্টেন, মেরু অভিযাত্রীদের ক্যাপ্টেন); ২. জাহাজ স্টিমার প্রভৃতি যানের প্রধান চালক। [ইং. captain]।

ক্যাপসুল

ক্যাপসুল [ kyāpa-sula ] বি. ১. (উদ্ভি.) শুষ্ক বীজকোষ; ২. মহাকাশযানের অংশবিশেষ ; ৩. ওষুধ-পোরা আধারবিশেষ; ৪. ট্যাবলেটবিশেষ (ক্যাপসুল খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল)। [ইং. capsule]।

ক্যাপ

ক্যাপ [ kyāpa ] বি. ১. পাতলা টুপি (ক্যাপ মাথায় দেওয়া); ২. ছোটদের খেলনা বন্দুক বা পিস্তলের টোটা হিসাবে ব্যবহৃত বাবুদের টিপ (পুজোর সময় সব ছেলেই ক্যাপ ফাটায়) ; ৩. শিশিবোতলের ধাতব ঢাকনি। [ইং. cap]।

ক্যানটিন

ক্যানটিন [ kyāna-ṭina ] বি. স্কুল কলেজ অফিস কারখানা প্রভৃতি স্হানের রেস্তোঁরা বা খাবারের দোকান (দুপুরে ক্যানটিনে খেয়ে নেয়)। [ইং. canteen]।