ক্যানাল

ক্যানাল, ক্যানেল [ kyānāla, kyānēla ] বি. খাল; কৃত্রিম উপায়ে (সাধারণত) সেচের জল পৌঁছে দেবার জন্য খনিত খাল (সারা বছর ক্যানেলের জলের জন্য চাষিরা হাপিত্যেশ করে)। [ইং. canal]।

ক্যানেল

ক্যানেল, ক্যানাল [ kyānēla, kyānāla ] বি. খাল; কৃত্রিম উপায়ে (সাধারণত) সেচের জল পৌঁছে দেবার জন্য খনিত খাল (সারা বছর ক্যানেলের জলের জন্য চাষিরা হাপিত্যেশ করে)। [ইং. canal]।

ক্যান্সার

ক্যান্সার, ক্যানসার [ kyānsāra, kyāna-sāra ] বি. দুরারোগ্য দুষ্ট ক্ষতরোগবিশেষ; কর্কটরোগ। [ইং. cancer]।

ক্যানসার

ক্যানসার, ক্যান্সার [ kyāna-sāra, kyānsāra ] বি. দুরারোগ্য দুষ্ট ক্ষতরোগবিশেষ; কর্কটরোগ। [ইং. cancer]।

ক্যানভাস

ক্যানভাস১  [ kyāna-bhāsa ] বি. ১. তাঁবু, চিত্রপট প্রভৃতির জন্য ব্যবহৃত শক্ত মোটা কাপড়বিশেষ, ক্যাম্বিস; ২. চিত্রপট (বিরাট ক্যানভাস জুড়ে ছবি)। [ইং. canvas]। ক্যানভাস২  [ kyāna-bhāsa ] বি. ভোট চাঁদা ইত্যাদি চাওয়ার জন্য লোকের কাছে যাওয়া; ভোটের জন্য বা কারও পক্ষে জনমত তৈরির জন্য প্রচার (সারা দিন ভোটের ক্যানভাস করে ক্লান্ত)। [ইং. canvass]।

ক্যানক্যান

ক্যানক্যান [ kyāna-kyāna ] অব্য. অনুনয়বিনয় সহযোগে নাকি সুরে কথা বলা (ক্যানক্যান করছ কেন?)। [ধ্বন্যা.]। ক্যানকেনে–বিণ. ক্যানক্যান করে এমন।

ক্যাথলিক

ক্যাথলিক [ kyāthalika ] বি. বিণ. খ্রিস্টীয় ধর্মসম্প্রদায়বিশেষ বা সেই ধর্মসম্প্রদায়সম্বন্ধীয় (ক্যাথলিক ধর্ম)। [ইং. Catholic]।

কাডার

কাডার, ক্যাডার [ kāḍāra, kyāḍāra ] বি. ১. সৈন্যদলের নিয়মিত সদস্য; ২. রাজনীতিক দল বা সংগঠনের কর্মিবৃন্দ (রাজনীতিক দলগুলো তাদের ক্যাডারদের বোঝাক)। [ইং. ফ. cadre < লা. quadro]।

ক্যাডার

ক্যাডার, কাডার [ kyāḍāra, kāḍāra ] বি. ১. সৈন্যদলের নিয়মিত সদস্য; ২. রাজনীতিক দল বা সংগঠনের কর্মিবৃন্দ (রাজনীতিক দলগুলো তাদের ক্যাডারদের বোঝাক)। [ইং. ফ. cadre < লা. quadro]।