ক্রকচ

ক্রকচ [ krakaca ] বি. করাত। [সং. ক্র + √ কচ্ (‘কচ’ শব্দ করা) + অ]।

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল [ kyāsṭara aẏēla ] বি (সাধারণত) জোলাপ হিসাবে ব্যবহৃত তেলবিশেষ, রেড়ির তেল। [ইং. castor oil]।

ক্যাসেট

ক্যাসেট [ kyāsēṭa ] বি. সংগীত অভিনয় বক্তৃতা প্রভৃতি রেকর্ড করা ‘টেপ’ এর আধার; টেপসহ আধার (গানের ক্যাসেট বাজছে)। [ইং. < ফ. cassette]।

ক্যাশমিলন

ক্যাশমিলন [ kyāśa-milana ] বি. সিনথেটিক বা রাসায়নিক প্রক্রিয়ার প্রস্তুত পশমবিশেষ। [তু. ইং. cash-mere =নরম উলবিশেষ]।

ক্যাশ

ক্যাশ [ kyāśa ] ১. নগদ টাকা (ক্যাশ বাক্স); ২. টাকা-পয়সা (বেড়াতে তো যাচ্ছ, সঙ্গে ক্যাশ কীরকম আছে?)। [ইং. cash]।

ক্যালোরব্যালোর

ক্যালোরব্যালোর [ kyālōra-byālōra ] বি. (সাধারণত ছোটদের) একসঙ্গে মিলিত অস্পষ্ট ধ্বনিবিশেষ (সবাই মিলে ক্যালোরব্যালোর করছে)। [দেশি]।

ক্যালেণ্ডার

ক্যালেণ্ডার [ kyālēṇḍāra ] বি. বর্ষপাঞ্জি; দেওয়ালপঞ্জি। [ইং. calendar]।

কারাতে

কারাতে, ক্যারাটে [ kārātē, kyārāṭē ] বি. খালি হাতে আত্মরক্ষার জন্য জাপানি কুস্তির কৌশলবিশেষ। [জা. karate]।

ক্যারাটে

ক্যারাটে, কারাতে [ kyārāṭē, kārātē ] বি. খালি হাতে আত্মরক্ষার জন্য জাপানি কুস্তির কৌশলবিশেষ। [জা. karate]।

ক্যারা

ক্যারা [ kyārā ] বি. ১. কেন্নো; ২. কীট, পোকা; ৩. (আল.) পাগলামি, খ্যাপামি (মাথায় ক্যারা আছে)। [দেশি]।