ক ক্রব্য ক্রব্য [ krabya ] বি. কাঁচা বা অপক্ক মাংস। [সং. √ ক্রপ্ + য]। ক্রব্যাদ (-দ্)–বি. ১. মাংসাশী জন্তু; ২. রাক্ষস।
ক ক্রন্দিত ক্রন্দিত [ krandita ] বিণ. ১. রোদনকারী; ২. রুদিত। [সং. √ ক্রন্দ্ + ত]। ☐ বি. ১. রোদন; ২. আহ্বান, পরস্পর স্পর্ধা।
ক ক্রন্দন ক্রন্দন [ krandana ] বি. কান্না, রোদন (ক্রন্দনরোল)। [সং. √ ক্রন্দ্ + অন]। ক্রন্দনধ্বনি–বি. কান্নার শব্দ। ক্রন্দনরোল–বি. কান্নার শব্দ। ক্রন্দনশীল, ক্রন্দনরত–বিণ. কাঁদছে এমন।