ক্রাউন

ক্রাউন [ krāuna ] বি. ১. রাজমুকুট; ২. কাগজের মাপবিশেষ। [ইং. crown]।

ক্রসিং

ক্রসিং [ krasi ] বি. ১. দুটি বা ততোধিক পথের সংযোগস্হল (শ্যামবাজারের পাঁচমাথার ক্রসিং); ২. কোনো স্হানে দুই দিক থেকে দুটি রেলগাড়ির সাক্ষাত্ এবং একটি কর্তৃক অপরটিকে আগে রওনা করে দেবার ব্যবস্হা। [ইং. crossing]।

ক্রয়সীমা

ক্রয়সীমা–বি. যে পর্যন্ত কেনা যেতে পারে (ও জিনিস সাধারণ লোকের ক্রয়সীমার বাইরে)।

ক্রয়যোগ্য

ক্রয়যোগ্য–বিণ. কেনা বা খরিদ করা যেতে পারে এমন (দোকানে যাই বটে, তবে ক্রয়যোগ্য জিনিস তো তেমন চোখে পড়ে না)।

ক্রয়মূল্য

ক্রয়মূল্য–বি. কেনাদাম, যে দামে কেনা হয়েছে (কোনো দোকানদার কি তোমাকে ক্রয়মূল্যে জিনিস দেবে?)।

ক্রয়

ক্রয় [ kraẏa ] বি. মূল্যের বিনিময়ে নেওয়া; কেনা। [সং. √ ক্রী + অ]। ক্রয়বিক্রয়–বি. ১. কেনাবেচা; ২. ব্যাবসা-বাণিজ্য। ক্রয়মূল্য–বি. কেনাদাম, যে দামে কেনা হয়েছে (কোনো দোকানদার কি তোমাকে ক্রয়মূল্যে জিনিস দেবে?)। ক্রয়যোগ্য–বিণ. কেনা বা খরিদ করা যেতে পারে এমন (দোকানে যাই বটে, তবে ক্রয়যোগ্য জিনিস তো তেমন চোখে পড়ে না)। ক্রয়সাধ্য–বিণ. কেনার ক্ষমতা আছে এমন। ক্রয়সীমা–বি. যে পর্যন্ত কেনা যেতে পারে (ও জিনিস সাধারণ লোকের ক্রয়সীমার বাইরে)। ক্রয়েচ্ছু–বিণ. কিনতে আগ্রহী।

ক্রমেলক

ক্রমেলক [ kramēlaka ] বি. উট। [√ ক্রম্ + এল + ক]।