ক্রিকেট

ক্রিকেট [ krikēṭa ] বি. ইংরেজদের দ্বারা উদ্ভাবিত এবং বর্তমানে অন্যান্য দেশে প্রচলিত ও জনপ্রিয় খোলা মাঠের খেলাবিশেষ যাতে ব্যাট বল স্টাম্প ইত্যাদি উপকরণ নিয়ে দুই দলে বাইশজন খেলোয়াড় অংশ নেয়। [ইং. cricket]।

ক্রান্তিমণ্ডল

ক্রান্তিমণ্ডল, ক্রান্তিবৃত্ত–বি. অয়নবৃত্ত; সূর্যের আপাত গতিপথ, ecliptic.

ক্রান্তিবৃত্ত

ক্রান্তিবৃত্ত, ক্রান্তিমণ্ডল–বি. অয়নবৃত্ত; সূর্যের আপাত গতিপথ, ecliptic.

ক্রান্তিবলয়

ক্রান্তিবলয়–বি. বিষুবরেখার প্রায় চল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে কল্পিত বলয়াকৃতি রেখা।

ক্রান্তিপাত

ক্রান্তিপাত–বি. বিষুববৃত্ত ও ক্রান্তিবৃত্ত যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, eq uinoctial point.

ক্রান্তি

ক্রান্তি [ krānti ] বি. ১. সংক্রমণ; ২. অগ্রগতি; ৩. আমূল পরিবর্তন, বিপ্লব; ৪. অয়নবৃত্ত; অয়নমণ্ডল (কর্কটক্রান্তি, মকরক্রান্তি); ৫. এক কড়ার তিন ভাগের এক ভাগ (কড়াক্রান্তি, ক্রান্তিকিয়া)। [সং. √ ক্রম্ + তি]। ক্রান্তিপাত–বি. বিষুববৃত্ত ও ক্রান্তিবৃত্ত যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, eq uinoctial point. ক্রান্তিবলয়–বি. বিষুবরেখার প্রায় চল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে কল্পিত বলয়াকৃতি রেখা। ক্রান্তিবৃত্ত, ক্রান্তিমণ্ডল–বি. অয়নবৃত্ত; সূর্যের আপাত গতিপথ, ecliptic. কড়াক্রান্তির হিসাব–বি. অতি সূক্ষ্ম হিসাব। ক্রান্তীয়–বিণ. সংক্রমণ বা গতি সম্বন্ধীয়।

ক্রান্তদর্শী

ক্রান্তদর্শী (-র্শিন্)–বিণ. সর্বজ্ঞ, যিনি ভূত-ভবিষ্যত্ সবই জানেন।

ক্রান্ত

ক্রান্ত [ krānta ] বিণ. ১. ব্যাপ্ত; ২. সঞ্চারিত; ৩. অতীত (অতিক্রান্ত)। [সং. √ ক্রম্ + ত]। ক্রান্তদর্শী (-র্শিন্)–বিণ. সর্বজ্ঞ, যিনি ভূত-ভবিষ্যত্ সবই জানেন।