ক্রিয়াবিধি

ক্রিয়াবিধি–বি. (প্রধানত ধর্মীয়) কাজকর্মের অনুষ্ঠান-নিয়ম।

ক্রিয়ান্বিত

ক্রিয়ান্বিত–বিণ. ধর্মকর্মাদির অনুষ্ঠান করা হচ্ছে এমন।

ক্রিয়াকাণ্ড

ক্রিয়াকাণ্ড, ক্রিয়াকলাপ–বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ।

ক্রিয়াকলাপ

ক্রিয়াকলাপ, ক্রিয়াকাণ্ড–বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ।

ক্রিয়াকর্ম

ক্রিয়াকর্ম–বি. সামাজিক বা ধর্মীয় কাজ, পূজাপার্বণাদির অনুষ্ঠান।

ক্রিয়া

ক্রিয়া [ kriẏā ] বি. ১. কাজ (ওষুধের ক্রিয়া, দক্ষিণ হস্তের ক্রিয়া); ২. শাস্ত্রীয় অনুষ্ঠান বা সংস্কার (অন্যেষ্টিক্রিয়া); ৩. অভ্যাস; ৪. কৃত্য (নিত্যক্রিয়া); ৫. আচার আচারব্যবহার; ৬. পূজা; ৭. (ব্যাক.) ধাতুর অর্থপ্রকাশকারী পদ, verb. [সং. √ কৃ + অ + আ]। ক্রিয়াকর্ম–বি. সামাজিক বা ধর্মীয় কাজ, পূজাপার্বণাদির অনুষ্ঠান। ক্রিয়াকলাপ, ক্রিয়াকাণ্ড–বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ। ক্রিয়ান্বিত–বিণ. ধর্মকর্মাদির অনুষ্ঠান করা হচ্ছে এমন। ক্রিয়াবাচক–বিণ. (ব্যাক.) কার্যবোধক। ক্রিয়াবিধি–বি. (প্রধানত ধর্মীয়) কাজকর্মের অনুষ্ঠান-নিয়ম। ক্রিয়াবিশেষণ–বি. (ব্যাক.) ক্রিয়াপদের বিশেষণ, adverb. ক্রিয়াশীল–বিণ. কার্যশীল; কার্যকর; ক্রিয়ান্বিত। ক্রিয়াসক্ত–বিণ. কাজকর্মে বা শাস্ত্রীয় অনুষ্ঠানে আসক্ত, কর্মে অনুরক্ত।

ক্রিস্টাল

ক্রিস্টাল [ krisṭāla ] বি. ১. কেলাস, দানা; ২. স্ফটিকের দানা। [ইং. crystal]।

ক্রিয়মাণ

ক্রিয়মাণ [ kriẏa-māṇa ] বিণ. করা হচ্ছে এমন। [সং. √ কৃ + মান (শানচ্)]।