ক্রৌঞ্চ

ক্রৌঞ্চ [ krauñca ] বি. ১. কোংচবক; ২. হিমালয় পর্বতের অংশবিশেষ। [সং. √ ক্রুঞ্চ্ + অ]। স্ত্রী. ক্রৌঞ্চী। ক্রৌঞ্চমিথুন–বি. ক্রৌঞ্চদম্পতি।

ক্রোশ

ক্রোশ [ krōśa ] বি. ৮ হাত বা দুই মাইলের কিছু বেশি দীর্ঘ পথ-পরিমাণ (এখনও তিন ক্রোশ পথ হাঁটতে হবে)। [সং. √ ক্রুশ্ + অ]।

ক্রোটন

ক্রোটন [ krōṭana ] বি. জয়পাল গাছ; পাতাবাহার। [ইং. croton]।

ক্রোক

ক্রোক [ krōka ] বি. (সচ. সরকারি আদেশে বা কর্তৃত্ববলে) সম্পত্তি আটক। [আ. কূর্ক]। ক্রোকি–বিণ. ক্রোকসম্বন্ধীয়।

ক্রেয়

ক্রেয় [ krēẏa ] বিণ. ক্রয়যোগ্য, ক্রেতব্য, কেনা যায় বা উচিত এমন। [সং. √ ক্রী + য]।

ক্রেঙ্কার

ক্রেঙ্কার [ krēṅkāra ] বি. হাঁসের ডাক। [সং. ক্রেণ্ + কার]।

ক্রিয়াসক্ত

ক্রিয়াসক্ত–বিণ. কাজকর্মে বা শাস্ত্রীয় অনুষ্ঠানে আসক্ত, কর্মে অনুরক্ত।

ক্রিয়াশীল

ক্রিয়াশীল–বিণ. কার্যশীল; কার্যকর; ক্রিয়ান্বিত।