ক্লার্ক

ক্লার্ক [ klārka ] বি. করণিক, কেরানি। [ইং. clerk]।

ক্লাব

ক্লাব [ klāba ] বি. স্হায়ী সমিতি, গোষ্ঠী; খেলাধূলা ব্যায়ামচর্চা বা সংস্কৃতিচর্চার প্রতিষ্ঠান। [ইং. club]।

ক্লান্তি

ক্লান্তি–বি. শান্তি, অবসন্নতা (‘সারা পথের ক্লান্তি আমার’: রবীন্দ্র)।

ক্লান্ত

ক্লান্ত [ klānta ] বিণ. ১. পরিশ্রান্ত, অবসন্ন (পথশ্রমে ক্লান্ত); ২. ক্লিষ্ট। [সং. √ ক্লম্ + ত]। ক্লান্তি–বি. শান্তি, অবসন্নতা (‘সারা পথের ক্লান্তি আমার’: রবীন্দ্র)। ক্লান্তিহীন–বিণ. অক্লান্ত; যে সহজে ক্লান্ত হয় না।

ক্লাউন

ক্লাউন [ klāuna ] বি. ভাঁড়, যে স্হূল রসিকতা করে বা অঙ্গভঙ্গি করে লোককে হাসায় (সার্কাসের ক্লাউন)। [ইং. clown]।

ক্লম

ক্লম [ klama ] বি. ক্লান্তি, অবসন্নতা (বিগতক্লম)। [সং. √ ক্লম্ + অ]।

ক্লক

ক্লক [ klaka ] বি. দেওয়ালঘড়ি বা বড় ঘড়ি। [ইং. clock]।

ক্রৌর্য

ক্রৌর্য [ kraurya ] বি. ক্রূরতা, নির্দয়তা, কুটিলতা। [সং. ক্রূর + অ]।