ক্লিন্ন

ক্লিন্ন [ klinna ] বিণ. ১. ক্লেদাক্ত, ক্লেদযুক্ত (ক্লিন্ন শরীর, ক্লিন্ন মন); ২. আর্দ্র, ভিজে; ঘামে ভেজা (ক্লিন্ন বস্ত্র)। [সং. √ ক্লিদ্ + ত]। বি. ক্লিন্নতা।

ক্লিষ্ট

ক্লিষ্ট, ক্লিশিত [ kliṣṭa, kliśita ] বিণ. ১. ক্লেশপ্রাপ্ত, কষ্ট পেয়েছে এমন (অনাহারক্লিষ্ট শরীর); ২. ক্লান্ত, অবসন্ন। [সং. √ ক্লিশ্ + ত]।

ক্লিশিত

ক্লিশিত, ক্লিষ্ট [ kliśita, kliṣṭa ] বিণ. ১. ক্লেশপ্রাপ্ত, কষ্ট পেয়েছে এমন (অনাহারক্লিষ্ট শরীর); ২. ক্লান্ত, অবসন্ন। [সং. √ ক্লিশ্ + ত]।

ক্লিশ্যমান

ক্লিশ্যমান [ kliśya-māna ] বিণ. ক্লেষ পাচ্ছে এমন। [সং. √ ক্লিশ্ + য + মান (শানচ্)]।

ক্লিনিক

ক্লিনিক [ klinika ] বি. ডাক্তারখানা, চিকিত্সালয়। [ইং. clinic]।

ক্ল্যাসিকাল

ক্ল্যাসিকাল, ক্লাসিকাল [ klyāsikāla, klāsikāla ] বিণ. (সংগীতাদি সম্বন্ধে) উচ্চাঙ্গ (সে ক্ল্যাসিকাল গানের ভক্ত); (সাহিত্য সম্বন্ধে) উত্কৃষ্ট ও উচ্চমার্গের বলে যুগে যুগে স্বীকৃত; ধ্রুপদী। [ইং. classical]।

ক্লাসিকাল

ক্লাসিকাল, ক্ল্যাসিকাল [ klāsikāla, klyāsikāla ] বিণ. (সংগীতাদি সম্বন্ধে) উচ্চাঙ্গ (সে ক্ল্যাসিকাল গানের ভক্ত); (সাহিত্য সম্বন্ধে) উত্কৃষ্ট ও উচ্চমার্গের বলে যুগে যুগে স্বীকৃত; ধ্রুপদী। [ইং. classical]।

ক্লাসঘর

ক্লাসঘর–বি. বিদ্যালয়ে এক-একটি শ্রেণির জন্য নির্দিষ্ট কক্ষ।

ক্লাস

ক্লাস [ klāsa ] বি. ১. শ্রেণি, বিভাগ; ২. বিদ্যালয়াদির পাঠশ্রেণি (কোন ক্লাসে পড়)। [ইং. class]। ক্লাসঘর–বি. বিদ্যালয়ে এক-একটি শ্রেণির জন্য নির্দিষ্ট কক্ষ।