ক ক্লৈব্য ক্লৈব্য [ klaibya ] বি. ১. ক্লীবত্ব, অক্ষমতা; ২. কাপুরুষতা; পৌরুষের অভাব; ৩. কাতরতা। [সং. ক্লীব + য]।
ক ক্লেশিত ক্লেশিত–বিণ. ক্লেশ দেওয়া হয়েছে এমন; ক্লেশ বা কষ্ট পাচ্ছে এমন (তার ক্লেশিত মনে নতুন করে আঘাত দিয়ো না)।
ক ক্লেশ ক্লেশ [ klēśa ] বি. কষ্ট; দুঃখ; যন্ত্রণা (শরীর ও মনের নানারকম ক্লেশ)। [সং. √ ক্লেশ্ + অ]। ক্লেশাবহ–বিণ. ক্লেশকর, কষ্টদায়ক। ক্লেশিত–বিণ. ক্লেশ দেওয়া হয়েছে এমন; ক্লেশ বা কষ্ট পাচ্ছে এমন (তার ক্লেশিত মনে নতুন করে আঘাত দিয়ো না)।
ক ক্লেদ ক্লেদ [ klēda ] বি. ১. তরল ময়লা; ঘাম লালা পুঁজ প্রভৃতি তরল ময়লা (শরীরের ক্লেদ, ক্লেদাক্ত শরীর); ২. কাদাজল, পঙ্ক; ৩. আর্দ্রতা। [সং. √ ক্লিদ্ + অ]। ক্লেদাক্ত–বিণ. ক্লেদযুক্ত; ভিজে ও নোংরা।
ক ক্লীব ক্লীব [ klība ] বি. ১. পৌরুষহীন ব্যক্তি; ব্যক্তিত্বহীন পুরুষ; ২. নপুংসক। ☐ বিণ. ভীরু, কাপুরুষ; অক্ষম। [সং. √ ক্লীব্ + অ]। বি. ক্লীবতা, ক্লীবত্ব। ক্লীবলিঙ্গ–বি. (ব্যাক.) পুরুষবাচকও নয়, স্ত্রীবাচকও নয় এমন লিঙ্গ, স্ত্রী-পুরুষভিন্ন লিঙ্গ, neuter gender.
ক ক্লীবলিঙ্গ ক্লীবলিঙ্গ–বি. (ব্যাক.) পুরুষবাচকও নয়, স্ত্রীবাচকও নয় এমন লিঙ্গ, স্ত্রী-পুরুষভিন্ন লিঙ্গ, neuter gender.