ক্রোধজনক

ক্রোধজনক, ক্রোধকর–বিণ. যাতে রাগ জন্মায়, ক্রোধ উদ্রেক করে এমন।

ক্রোধকর

ক্রোধকর, ক্রোধজনক–বিণ. যাতে রাগ জন্মায়, ক্রোধ উদ্রেক করে এমন।

ক্রোধ

ক্রোধ [ krōdha ] বি. ১. রাগ, কোপ, রোষ; ২. মানুষের ষড়্‌ রিপুর দ্বিতীয়টি। [সং. √ ক্রুধ্ + অ]। ক্রোধকর, ক্রোধজনক–বিণ. যাতে রাগ জন্মায়, ক্রোধ উদ্রেক করে এমন। ক্রোধন–বি. ক্রোধ, রাগ। ☐ বিণ. হঠাত্ যার রাগ হয়; ক্রোধপ্রবণ। ক্রোধাগার–বি. গোঁসাঘর। ক্রোধাগ্নি, ক্রোধানল–বি. প্রচণ্ড ক্রোধের তেজ; প্রচণ্ড ক্রোধ। ক্রোধান্ধ–বিণ. প্রচণ্ড ক্রোধে হিতাহিতজ্ঞানশূন্য; ক্রুদ্ধ হয়ে বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে এমন। ক্রোধান্বিত–বিণ. রুষ্ট, ক্রুদ্ধ। স্ত্রী. ক্রোধান্বিতা। ক্রোধাবিষ্ট–বিণ. ক্রোধে অভিভূত; ক্রোধ যাকে অভিভূত করে ফেলেছে। ক্রোধী (-ধিন্)–বিণ. রাগি।

ক্রেতা

ক্রেতা [ krētā ] (-তৃ) বিণ. বি. ক্রয়কারী, খরিদ্দার, যে কেনে (ক্রেতাসাধারণ, জিনিস ভালো হলে ক্রেতার অভাব হয় না)। [সং. √ ক্রী + তৃ]। স্ত্রী. ক্রেত্রী।

ক্রেতব্য

ক্রেতব্য [ krētabya ] বিণ. কেনা যায় এমন, ক্রয়যোগ্য; কেনা উচিত এমন। [সং. √ ক্রী + তব্য]।

ক্লোমশাখা

ক্লোমশাখা–বি. শ্বাসনালীর প্রধান শাখাদ্বয়ের যেকোনোটি, bronchus (বি.প.)।

ক্লোম

ক্লোম [ klōma ] (-মন্) বি. ১. পিত্তকোষ; ২. মূত্রাশয়; ৩. ফুসফুস, lungs.  [সং. √ ক্লু + মন্]। ক্লোমনালিকা–বি শ্বাসনালী, wind pipe (বি. প.)। ক্লোমশাখা–বি. শ্বাসনালীর প্রধান শাখাদ্বয়ের যেকোনোটি, bronchus (বি.প.)।

ক্লোরিন

ক্লোরিন [ klōrina ] বি. হরিতাভ রঙের অধাতব ও তীব্র গন্ধযুক্ত গ্যাসবিশেষ, পীত-সবুজ রঙের বিষাক্ত গ্যাসীয় পদার্থ, সাধারণত জল পরিশোধনের কাজে ব্যবহৃত গ্যাসবিশেষ। [ইং. chlorine]।