ক্রমবিকাশ

ক্রমবিকাশ–বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন।

ক্রমভঙ্গ

ক্রমভঙ্গ–বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা।

ক্রমশঃ

ক্রমশঃ (-শস্) (বর্জি.), ক্রমশ–ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে।

ক্রমাগত

ক্রমাগত–বিণ. ১. পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); ২. ধারাবাহিক; ৩. অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ☐ ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)।

ক্রমাঙ্কন

ক্রমাঙ্কন–বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)।