ওজন

ওজন [ ōjana ] বি. ১. তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন); ২. গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)। [আ. ওজ্ন্]। ওজনদর–বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)। ওজনদার–বিণ. ১. ভারী; ২. গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।

ওজঃ

ওজঃ [ ōjḥ ] (-জস্) বি. ১. তেজ, বল; ২. সাহিত্যের গাম্ভীর্য সৃষ্টিকারী গুণবিশেষ; ৩. দীপ্তি। [সং. ওজস্]।

ওছি

ওছি [ ōchi ] অছি -র রূপভেদ।  

ওগো

ওগো [ ōgō ] অব্য. আবেগ উচ্ছ্বাস ইত্যাদি ভাবের প্রকাশক সম্বোধনসূচক ধ্বনি (‘ওগো আমার চির অচেনা পরদেশী’: রবীন্দ্র; ওগো কে আছ)। [দেশি]।

ওগলা

ওগলা–ওগরা২, উগরা-র চলির রূপ।

ওগরা

ওগরা১ [ ōgarā ] বি. চাল-ডাল একসঙ্গে সিদ্ধ করে প্রস্তুত রোগীর পথ্যবিশেষ। [দেশি]। ওগরা২, ওগলা–উগরা-র চলির রূপ।

ওগয়রহ

ওগয়রহ [ ōgaỷaraha ] অব্য. ইত্যাদি; অপরাপর, অন্য সব। [আ. ওগয়রহ্]।

ওখানকার

ওখানকার–বিণ. সেই জায়গায়, সেখানকার।

ওখান

ওখান [ ōkhāna ] বি. ওই স্হান, ওই জায়গা; অদূরবর্তী বা উল্লিখিত স্হান; সেখান। [বাং. ও (=ঐ) + খান (সং. স্হান]। ওখানকার–বিণ. সেই জায়গায়, সেখানকার।