ওজোগুণ

ওজোগুণ [ ōjō-guņa ] বি. সাহিত্যিক রচনার গাম্ভীর্য আনে এমন বৈশিষ্ট্য বা উদ্দীপক গুণবিশেষ। [সং. ওজ্স্ + গুণ]।

ওজু

ওজু, ওজুহাত [ ōju, ōjuhāta ] যথাক্রমে অজু ও অজুহাত -এর রূপভেদ।

ওজর

ওজর [ ōjara ] বি. ১. আপত্তি; ২. অজুহাত, ছল। [আ. উজর্]।

ওজস্বী

ওজস্বী [ ōjasbī ] (-স্বিন্) বিণ. ১. তেজস্বী, দৃপ্ত; ২. বলবান; ৩. ওজোগুণবিশিষ্ট, উদ্দীপক (ওজস্বী বক্তৃতা); ৪. দীপ্তিমান। [সং. ওজস্ + বিন্]। স্ত্রী. ওজস্বিনী। বি. ওজস্বিতা।

ওজস্বল

ওজস্বল [ ōjasbala ] বিণ. ১. তেজস্বী, দৃপ্ত; ২. বলশালী, বলিষ্ঠ। [সং. ওজস্ + বল]।

ওজনদার

ওজনদার–বিণ. ১. ভারী; ২. গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।

ওজনদর

ওজনদর–বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)।