ওড়

ওড়– বি. ১. ওড়পুষ্প; জবাফুল। ২. ওয়াড়-এর রূপভেদ।

ওড়পুষ্প

ওড়পুষ্প, ওড় [ ōḍ-puşpa, ōḍ ] বি. জবাফুল। [সং. ওড্র, ওড্রপুষ্পম্]।

ওড়না

ওড়না [ ōḍnā ] বি. স্ত্রীলোকের পাতলা চাদর বা উত্তরীয়। [সং. অববেষ্টন; তি. হি. ওঢ়না]।

ওড়ন

ওড়ন-পাড়ন [ ōḍna-pāḍna ] বি. ১. পেতে শোয়ার ও গায়ে দেবার চাদর; ২. উঠানো ও পেতে দেওয়া। [হি. ওঢ়না + বাং. পাড়ন]।

ওড্র

ওড্র [ ōḍra ] বি. উত্কলদেশ, উড়িষ্যা, ওড়িশা। [সং. আ + √ উন্দ্ + র]।

ওডিকোলন

ওডিকোলন [ ōḍi-kōlana ] বি. জার্মানির্ কলন্ শহরে (ফরাসি নাম কলঞ্) প্রস্তুত সুগন্ধ সুরাসারবিশেষ। [ফ. eau-de-cologne, মূল ফ. উচ্চারণ- য়্য-দ্য-কলঞ্]।

ওঠবস

ওঠবস [ ōţha-basa ] বি. ১. ক্রমাগত ওঠা আর বসা; ২. একই সঙ্গে চলাফেরা (সারাদিন তোমার সঙ্গে ওঠবস করি, আর আমিই এটা জানতে পারলাম না!)। [বাং. ওঠা + বসা]।

ওটা

ওটা [ ōţā ] সর্ব. (অবজ্ঞাসূচক) ব্যক্তি বা বস্তুর নির্দেশক (ওটা আবার কী. ওটা ফেলে দাও)। [বাং. ও২. + টা]।

ওঝা

ওঝা [ ōjhā ] বি. ১. মন্ত্রতন্ত্রের দ্বারা যে সাপের বিষের চিকিত্সা করে; ২. মন্ত্রতন্ত্রের সাহায্যে যে ভূত নামায়; রোজা; ৩. ব্রাহ্মণদের উপাধিবিশেষ। [সং. উপাধ্যায় > প্রাকৃ. উঅজঝাঅ]।

ওজোন

ওজোন [ ōjōna ] বি. অম্লজান সার। [ই. ozone]।