ওতলা

ওতলা [ ōtalā ] উতলা-র চলিত রূপ।

ওতরা

ওতরা [ ōtarā ] উতরা-র চলিত রূপ।  

ওতপ্রোত

ওতপ্রোত [ ōta-prōta ] বিণ. সর্বত্র পরিব্যাপ্ত; পরস্পর সম্পূর্ণ জড়িত (এই ব্যাপারটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি; ‘সময় দিয়ে ওতপ্রোত বাঁধে আমার ভিটে’: শ. ঘো.)। [সং. অত (=অন্তর্ব্যাপ্ত) + (প্রোত) (=প্রোথিত)]।

ওতপাতা

ওতপাতা–ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে) শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা।

ওতআত

ওতআত–বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত।

ওত

ওত [ ōta ] বি. শিকারের বা আক্রমণের উদ্দেশ্যে আত্মগোপন করে অপেক্ষা। [দেশি]। ওতআত–বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত। ওতপাতা–ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে) শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা।

ওড়িশি

ওড়িশি–বি. ওড়িশার নৃত্য। বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িশি সংস্কৃতি)।

ওড়িশা

ওড়িশা [ ōḍiśā ] বি. উড়িষ্যা-র বর্তমান অধিকতর চলিত রূপ। ওড়িশি–বি. ওড়িশার নৃত্য। বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িশি সংস্কৃতি)। [ওড়িশা + বাং. ই]।

ওড়িয়া

ওড়িয়া, উড়িয়া [ ōḍiỷā, uḍiỷā ] বি. উড়িষ্যা বা ওড়িশা প্রদেশের লোক বা ভাষা (ওড়িয়ার সঙ্গে বাংলার বেশ মিল আছে)। বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িয়া সংস্কৃতি)। [সং. ওড্র]।

ওড়ব

ওড়ব, ঔড়ব [ ōḍba, auḍba ] বি. মার্গসংগীতের রাগের জাতিবিশেষ যাতে মাত্র পাঁচটি স্বর ব্যবহৃত হয় যেমন ভূপালি হিন্দোল প্রভৃতি। [সং. ওড়ব, ওড়ব + অ]।