ওভারটাইম

ওভারটাইম [ ōbhāra-ţāima ] বি. ১. নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজের জন্য মজুরি; ২. নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজ। [ইং. overtime]।

ওপার

ওপার [ ōpāra ] বি. ১. অন্য পার; ওই পার; ২. ওই দিক; ৩. পরলোক। [বাং. ও (ওই) + সং. পার]।

ওপড়া

ওপড়া, ওপাড়ানো [ ōpaḍā, ōpāḍānō ] যথাক্রমে উপড়া ও উপড়ানো -র চলিত রূপ।

ওনাকে

ওনাকে [ ōnākē ] সর্ব. (আঞ্চ.) তাঁকে, ওঁকে। [বাং. উনি + কে >]। ওনাদের–সর্ব. ওঁদের, তাঁদের।
বিষয়শ্রেণীহীন

ওধার

ওধার [ ōdhāra ] বি. ওদিক, ওই দিক। [বাং. ও (ওই) + ধার, তু. হি. উধর্]।

ওদিক

ওদিক [ ōdika ] বি. ওই দিক; ওই পক্ষ (ওদিকে গেছে; একবার এদিক একবার ওদিক)। [বাং. ও২ + সং. দিক্]।

ওদন

ওদন [ ōdana ] বি. অন্ন, ভাত, সিদ্ধ তণ্ডুল (‘শিশু কাঁদে ওদনের তরে’: ক.ক)। [সং. √ উন্দ্ + অন]।

ওথা

ওথা [ ōthā ] ক্রি-বিণ. (প্রা. বাং/আঞ্চ.) ওখানে, কিছু দূরে। [বাং. ও২ + থা (সং. স্হান)]।