ও কী

ও কী [ ō kī ] সর্ব. বিণ. ও কেমন (ও কী কথা?)

ওকি

ওকি [ ōki ] অব্য. প্রশ্ন বিস্ময় ভয় ইত্যাদি সূচক ধ্বনি। [বাং. ও২. + কি (কী)]।

ওকালতি

ওকালতি [ ōkālati ] বি. ১.উকিলের কাজ বা পেশা (মহকুমা আদালতে ওকালতি করে সে আজকাল বেশ রোজগার করছে); ২. পক্ষ-সমর্থন (বন্ধুর হয়ে তোমাকে আর ওকালাতি করতে হবে না)। [আ. ওকালত্]। বিণ. উকিলের, উকিলসম্বন্ধীয় (ওকালতি বুদ্ধি)।

ওকালতনামা

ওকালতনামা [ ōkālatanāmā ] বি. আমমোক্তারনামা, উকিল হিসাবে নিয়োগের পত্র, power of attorney. [আ. ওকালত্ + ফা. নামহ্]।

ওকার

ওকার [ ōkāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ও’ অক্ষর বা ধ্বনির যোগ।

ওকড়া

ওকড়া [ ōkaḍā ] বি. লতাগাছবিশেষ; তার ফল বা পাতা। [দেশি]।

ওঁছা

ওঁছা–ওঁচা-র বানানভেদ।

ওঁচা

ওঁচা, ওঁছা [ ōn̐cā, ōn̐chā ] বিণ. অত্যন্ত নিকৃষ্ট বা বাজে, হীন, খেলো (বাজার থেকে পয়সা দিয়ে যত ওঁচা জিনিস নিয়ে এসেছে)। [সং. উঞ্চ]।

ওঁচলা

ওঁচলা [ ōn̐calā ] বি. ১. খোসা; শস্যের ঝেড়ে-ফেলা অসার অংশ; ২. জঞ্জাল, আবর্জনা। [সং. উঞ্ছ > ওঁচ + বাং. লা]।