ও ওঁ ওঁ, ওম্ [ ō, m̐ōm ] বি. প্রণব বা সকল মন্ত্রের আদ্যবীজ; সকল মন্ত্রের ভিত্তিভূমি; ঈশ্বরবাচক ধ্বনি বা চিহ্ন; ব্রহ্মের শব্দপ্রতীক। [সং. অ + উ +ম্]। ওঁকার, ওঙ্কার, ওংকার–বি. ওঁ ধ্বনি।
ঔ ঔষধ ঔষধ [ auşadha ] বি. রোগের প্রতিকারক বা প্রতিষেধক দ্রব্য, ওষুধ। [সং. ঔষধি + অ]। ঔষধালয়–বি. ওষুধ যেখানে পাওয়া যায়; ওষুধের দোকান। ঔষধি–বি. (বাং. প্রয়োগ) যেসব গাছগাছড়া থেকে ওষুধ প্রস্তুত হয়; ওষধি। ঔষধীয়–বিণ. ঔষধসম্বন্ধীয়।
ঔ ঔর্ব ঔর্ব১ [ aurba ] বি. বাড়বাগ্নি, সামুদ্রিক বহ্নি। [সং. উর্ব + অ]। ঔর্ব২ [ aurba ] বিণ. পার্থিব, উর্বীসম্বন্ধীয়। [সং. উর্বী + অ]।