আ আটকপালিয়া আটকপালিয়া [ āţakapāliỷā ], আটকপালে [ āţakapālē ] বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. আটকপালি।
আ আটানব্বই আটানব্বই [ āţā-nabbi ] বি. বিণ. ৯৮ সংখ্যা; ৯৮ সংখ্যক। [সং. অষ্টনবতি, অষ্টানবতি-তু. প্রাকৃ. অট্ঠাণউই]।
আ আটকড়াইয়া আটকড়াইয়া [ āţakaḍāiỷā ], আটকৌড়ে [ āţakauḍē ]–বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার।