আ আটক আটক [ āţaka ] বি. বাঁধা, প্রতিবন্ধক (এতে কোনো আটক নেই)। বিণ. বন্দি; অবরুদ্ধ, কয়েদ (আটক ব্যক্তিদের ছাড়া হবে না)। [দেশি]। আটক পড়া–ক্রি. বি. বন্দি হওয়া, অবরুদ্ধ হয়ে পড়া।
আ আঞ্জিনেয় আঞ্জিনেয় [ āñjinēỷa ] বি. পিঠে নীল ডোরা দাগবিশিষ্ট টিকটিকিজাতীয় জীববিশেষ; আজনাই। [সং. অঞ্জনী + এয়]।
আ আঞ্জা আঞ্জা [ āñjā ] বি. এক সন্তানের জন্ম থেকে পরবর্তী সন্তানের জন্মের মধ্যবর্তী সময়, দুই গর্ভের অন্তর্বর্তী সময়। [তু. উ. অন্জনা (যার জন্ম হয়নি)]।