আটকানো

আটকানো [ āţakānō ] ক্রি. ১. আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো); ২. বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না); ৩. লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো); ৪. বাধা দেওয়া (বন্যা আটকানো); ৫. বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আটক নামধাতু √ আটকা + আনো]।

আটকা

আটকা [ āţakā ] বি. বাধা, প্রতিবন্ধক। বিণ. বন্দি, অবরুদ্ধ (জালে আটকা-পড়া মাছ, কলে আটকা ইঁদুর)। [বাং. আটক + আ]। আটকাআটকি–বি. কড়াকড়ি ব্যবস্হা।

আট

আট [ āţa ] বি. বিণ. আট (৮) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। আটই–বি. মাসের ৮ তারিখ। বিণ. মাসের ৮ তারিখের বা ৮ তারিখসংক্রান্ত। আটকড়াইয়া, আটকৌড়ে–বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। আটকপালিয়া, আটকপালে–বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. আটকপালি। আটখানা করা–ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আটখানা হওয়া–ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। আটঘাট–বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা–ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। আটচল্লিশ–বি. বিণ. ৪৮ সংখ্যা বা ৪৮ সংখ্যক। আটচালা–বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। আটত্রিশ–বি. বিণ. ৩৮ সংখ্যা বা ৩৮ সংখ্যক। আটপহর, আটপর–আটপ্রহর-এর কথ্য রূপ। আটপিঠা, আটপিঠে–বিণ.  ১. আটটি...

আটষষ্টি

আটষষ্টি–বি. বিণ. ৬৮ সংখ্যা; ৬৮ সংখ্যক।

আটপ্রহর

আটপ্রহর [ āţaprahara ] বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)।

আটপৌরে

আটপৌরে [ āţapaurē ] বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)।

আটপিঠা

আটপিঠা, আটপিঠে [ āţapiţhē ] বিণ.  ১. আটটি পৃষ্ঠ বা তলযুক্ত;  ২. সবরকমের কাজে দক্ষতা আছে এমন।

আটপর

আটপর, আটপহর–আটপ্রহর-এর কথ্য রূপ।