আটাশে

আটাশে, আঠাশে–বি. ২৮ তারিখ। বিণ. ১. ২৮ তারিখের; ২. গর্ভের অষ্টম মাসে জাত বা ভূমিষ্ঠ; ৩. দুর্বল (‘আটাশে ছেলে’: রা. প্র.)।

আটাশ

আটাশ, আঠাশ [ āţāśa, āţhāśa ] বি. বিণ. ২৮ সংখ্যা; ২৮ সংখ্যক। [সং. অষ্টাবিংশতি-তু. প্রাকৃ. অট্ঠাইস]। আটাশে, আঠাশে বি. ২৮ তারিখ। বিণ. ১. ২৮ তারিখের; ২. গর্ভের অষ্টম মাসে জাত বা ভূমিষ্ঠ; ৩. দুর্বল (‘আটাশে ছেলে’: রা. প্র.)।

আটান্ন

আটান্ন [ āţānna ] বি. বিণ. ৫৮ সংখ্যা; ৫৮ সংখ্যক। [সং. অষ্টপঞ্চাশত্, অষ্টাপঞ্চাশত্-তু. প্রাকৃ. অট্ঠাবণ্ণ]।

আটাত্তর

আটাত্তর [ āţāttara ] বি. বিণ. ৭৮ সংখ্যা; ৭৮ সংখ্যক। [সং. অষ্টসপ্ততি বা অষ্টাসপ্ততি-তু. প্রাকৃ. আটহত্তর]।

আটা

আটা১–আঠা-র রূপভেদ। আটা২ [ āţā ] বি. পেষাই করা গম, গমের চূর্ণ। [দেশি]। আটা৩ [ āţā ] বি. আট ফোঁটার তাস। [বাং. আট + আ]।

আটকে

আটকে, আটকিয়া [ āţakē, āţakiỷā ] বি. পুরীর জগন্নাথের প্রসাদবিশেষ। [ও. একাটিয়া]। আটকে বাঁধা–জগন্নাথমন্দিরে পুণ্য অর্জনের জন্য অর্থদান যাতে একজনের উপযোগী প্রসাদের ব্যবস্হা হয়।