আ আড়কোলা আড়কোলা [ āḍkōlā ] বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত।
আ আঠারো আঠারো [ āţhārō ] বি. বিণ. ১৮ সংখ্যা; ১৮ সংখ্যক। [সং. অষ্টাদশন্-তু. প্রাকৃ. অট্ঠারহ]। আঠারো মাসে বছর–অতিশয় দীর্ঘসূত্রতা। আঠারোই–বি মাসের ১৮ তারিখ। বিণ. ১৮ তারিখের।
আ আঠাকাটি আঠাকাটি, আঠাকাঠি–বি. পাখি ধরার জন্য আঠা-মাখানো শলা; (আল.) ফাঁদ। আঠালো–বিণ. চট্চটে, আঠাযুক্ত।
আ আঠা আঠা [ āţhā ] বি. ১. গঁদ, কাই, লেই; চট্চটে রস বা রসজাতীয় জিনিস (গাছের আঠা); ২. (আল.) আগ্রহ, উত্সাহ (তোমার দেখেছি কাজে বড়ই আঠা)। আঠাকাটি, আঠাকাঠি–বি. পাখি ধরার জন্য আঠা-মাখানো শলা; (আল.) ফাঁদ। আঠালো–বিণ. চট্চটে, আঠাযুক্ত।