আড়গড়া

আড়গড়া [ āḍ-gaḍā ] বি. ১. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা; ২. অশ্বপালনের প্রতিষ্ঠান বা কেন্দ্র। [হি. অড়্গড়া]।

আতান্তর

আতান্তর [ ātāntara ] বি. দুরবস্হা; সংকট। [সং. অবস্হান্তর > অথান্তর]।

আড়কাঠ

আড়কাঠ [ āḍ-kāţha ] বি. কড়িকাঠ। [দেশি]।

আড়কাঠি

আড়কাঠি, আড়কাটি [ āḍ-kāţhi, āḍ-kāţi ] বি. ১. খনি কারখানা প্রভৃতির জন্য মজুর সংগ্রহকারী, recruiter; ২. তাঁতের মাকু; ৩. নদীর চড়া প্রভৃতি সম্বন্ধে সতর্ক করার জন্য পুঁতে রাখা দণ্ড বা লাঠি; ৪. কর্ণধার; ৫. বন্দরের কাছে জাহাজের পথপ্রদর্শক। [দেশি]।

আড়বাঁশি

আড়বাঁশি–বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়।

আড়মোড়া

আড়মোড়া–বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা।

আড়চোখ

আড়চোখ [ āḍcōkha ], আড়নয়ন–বি. কটাক্ষ, চোরা-চাহনি।