আড্ডাবাজ

আড্ডাবাজ–বিণ. নিয়মিত আড্ডা দিয়ে বা গল্পগুজব করে সময় কাটাতে ভালোবাসে এমন; আড্ডা দিয়ে সময় নষ্ট করে এমন।

আড্ডাধারী

আড্ডাধারী–বি. আড্ডার প্রধান ব্যক্তি; যে ব্যক্তি নিয়মিত আড্ডা দেয়।

আড্ডা

আড্ডা [ āḍḍā ] বি. ১. বাসস্হান; ২. মিলনস্হল (চোরের আড্ডা); ৩. গল্পগুজব; ৪. গল্পগুজব করার জায়গা, বৈঠক (আমাদের চায়ের আড্ডায় এসো)। [দেশি]। আড্ডা গাড়া–ক্রি. বি. বাসা বাঁধা (এক সন্ন্যাসী এখানে আড্ডা গেড়েছেন)। আড্ডা দেয়া, আড্ডা মারা [ āḍḍā dēōỷā, āḍḍā mārā ] ক্রি. বি. দলবদ্ধ হয়ে রঙ্গতামাসা করা; আড্ডায় যোগদান করা; বৃথা গল্পগুজবে কালক্ষেপ করা; দল বেঁধে গল্পগুজব করা; গল্পগুজব করে সময় কাটানো। আড্ডাধারী–বি. আড্ডার প্রধান ব্যক্তি; যে ব্যক্তি নিয়মিত আড্ডা দেয়। আড্ডাবাজ–বিণ. নিয়মিত আড্ডা দিয়ে বা গল্পগুজব করে সময় কাটাতে ভালোবাসে এমন; আড্ডা দিয়ে সময় নষ্ট করে এমন।

আড়েহাতে

আড়েহাতে [ āḍē-hātē ] ক্রি-বিণ. ১. উঠে-পড়ে, সোত্সাহে (এ কাজে সে আড়েহাতে লেগেছে); ২. সজোরে (দিলাম আড়েহাতে এক ঘা)। [দেশি]।

আড়েদিঘে

আড়েদিঘে, আড়েদীঘে [ āḍē-dighē, āḍē-dīghē ] ক্রি. বিণ. প্রস্হে ও দৈর্ঘ্যে, চওড়ায় ও লম্বায়। [বাং. আড় + সং. দৈর্ঘ্য]।

আড়ে

আড়ে [ āḍē ] ক্রি-বিণ. ১. আড়ালে (‘সে ছিল গাছের আড়েই’: নজরুল); ২. প্রস্হের দিকে (কাপড়টা আড়ে এক হাত)।

আড়ি

আড়ি১ [ āḍi] আড়া২-র রূপভেদ। আড়ি২ [ āḍi] বি. ১. আড়াল, অন্তরাল; ২. বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; ৩. (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি দেওয়া–ক্রি. প্রতিযোগিতা করা। আড়ি পাতা, আড়ি মারা–ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা।

আড়াল

আড়াল [ āḍāla ] বি. ১. দৃষ্টির বাহির, অন্তরাল (চোখের আড়াল, আড়ালে রাখো); ২. পরদা, আবরণ (দুটো ঘরের মাঝে একটা আড়াল থাকা দরকার)। [বাং. আড়২]।

আড়ানা

আড়ানা [ āḍānā ] বি. কানাড়া গোষ্ঠীর রাগিণীবিশেষ, এই রাগিণী সাধারণত রাত্রি দ্বিতীয় প্রহরে গেয়। [দেশি]।