আ আতত আতত [ ātata ] বিণ. ১. বিস্তৃত, প্রসারিত; ২. সজ্জিত। [সং. আ + √ তন্ + ত]। আততি–বি. বিস্তার, প্রসার (‘আততিবিহীন কবন্ধ দুঃস্বপ্ন’: বিষ্ণু)।
আ আতঙ্ক আতঙ্ক [ ātańka ] বি. শঙ্কা, ভয়। [সং. আ.+ √ তন্ক্ (=দুর্দশা) + অ]। আতঙ্কবাদী–বি. বিণ. সন্ত্রাসবাদী। আতঙ্কিত–বিণ. ভীত, শঙ্কিত।
আ আণব আণব, আণবিক [ āņaba, āņabika ] বিণ. অণুসম্বন্ধীয়, molecular. [সং. অণু + অ, ইক]। আণবিক আকর্ষণ–অণুর আকর্ষণ, molecular attraction.
আ আঢ্য আঢ্য [ āḍhya ] বিণ. ১. সমৃদ্ধ, ধনী; ২. যুক্ত, সম্পন্ন (ধনাঢ্য)। বি. পদবিবিশেষ। [সং আ + ধৈ + অ]।