আতর

আতর১ [ ātara ] বি. ১. সুগন্ধ ফুলের নির্যাস; ২. ফুল মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল। [আ. ইত্র্]। আতরদান–বি. আতর রাখার পাত্র। আতর২ [ ātara ] বি. (বিরল) খেয়ার ভাড়া, পারানির কড়ি (‘আতর সঞ্চিত নাই বঞ্চিত সাঁতারে’: কৃ. ম)। [সং. আ + √ তৃ + অ]।

আতপ্ত

আতপ্ত [ ātapta ] বিণ. ঈষত্ উষ্ণ। [বাং. আ + সং. তপ্ত]।

আতপত্র

আতপত্র [ ātapatra ] বি. ছাতা। বিণ. আতপ বা রোদ থেকে পরিত্রাণকারী। [সং. আতপ + √ ত্রৈ + অ]।

আতপ

আতপ [ ātapa ] বি. সূর্যকিরণ, রোদ। [সং. আ + √ তপ্ + অ]। আতপ চাল, আতপ তণ্ডুল [ ātapa-cāla, ātapa-taņḍula ] বি. আলোচাল। আতপ স্নান–বি. শরীরে রোদ লাগানো, sunbath.

আততি

আততি [ ātati ] বি. ১. বিস্তার, বিস্তৃতি, প্রসার; (‘আততিবিহীন কবন্ধ দুঃস্বপ্ন’: বিষ্ণু) ২. আরোপ। [সং. আ + √ তন্ + তি]। বিণ. আতত।

আততায়ী

আততায়ী [ ātatāỷī ] (য়িন্) বিণ. বি. হিংস্র আক্রমণকারী বা আঘাতকারী; বধ করতে উদ্যত; প্রাণনাশ করতে উদ্যত শত্রু। [সং. আতত + √ ই + ইন্]। বি. আততায়িতা।